আরাফার ময়দানে শুরু হলো পবিত্র হজের খুতবা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:১১ পিএম

সংগৃহীত

আরাফার ময়দান-এ শুরু হয়েছে পবিত্র হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা হজের খুতবা। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী সৌদি আরবে আজ ৯ জিলহজ, যা ‘আরাফার দিবস’ নামে পরিচিত। পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের এই ঐতিহাসিক ময়দানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৬ লাখের বেশি মুসল্লি সমবেত হয়েছেন।

চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে—

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক…”

এবারের হজের খুতবা বাংলাসহ প্রায় ৫০টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হচ্ছে। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায়ও খুতবার অনুবাদ প্রচারিত হচ্ছে।

বাংলা অনুবাদ কার্যক্রমে রয়েছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই বিভিন্ন সময়ে উম্মুল কুরা ইউনিভার্সিটি-তে অধ্যয়ন করেছেন।

ইসলামে আরাফাতের ময়দানে অবস্থান হজের অন্যতম প্রধান ফরজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, “আরাফাতে অবস্থানই হজ।”

মুসলমানদের বিশ্বাস, এই দিনে মহান আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে ক্ষমা করে থাকেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top