ঈদুল আজহা ২৮ মে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:৪৩ এএম

ছবি: সংগৃহীত
 

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। চাঁদ দেখা সাপেক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দিনটিতে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে থাকেন। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীসহ সারা দেশে প্রস্তুতি শুরু হয়েছে।



বিষয়:



Top