হজ্জ যাত্রায় হাজিদের যেসব টিকা নেয়ার বাধ্যতামুলুক
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ এএম
দুই মাসেরও কম সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের হজ। সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে এবার টিকা নেওয়া এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক হজ’ অনুযায়ী, হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে পৌঁছানোর কমপক্ষে ১০ দিন আগে নির্দিষ্ট টিকা নেওয়া বাধ্যতামূলক।
বাধ্যতামূলক টিকা:
মেনিনজাইটিস: সকল হজযাত্রীদের জন্য; কোয়াড্রপল টিকার মেয়াদ ৩ বছর, কনজুগেট ৫ বছর।
পোলিও: পোলিও আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের জন্য; যাত্রার ৪ সপ্তাহ থেকে ১২ মাস আগে নেওয়া আবশ্যক।
পীতজ্বর (ইয়েলো ফিভার): আক্রান্ত দেশ থেকে আসা ৯ মাসের বেশি বয়সী শিশুদের জন্য; ১০ দিন পর কার্যকর।
পরামর্শমূলক টিকা:
- সাধারণ ফ্লু (সিজনাল ইনফ্লুয়েঞ্জা)
- ৬৫ বছরের বেশি বয়সী বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের জন্য নিউমোকোকাল ভ্যাকসিন
- কোভিড-১৯ টিকা নেওয়ারও সুপারিশ
বিশেষ সতর্কতা:
হৃদরোগ, শ্বাসকষ্ট, লিভার বা কিডনির সমস্যা, ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত যাত্রীদের জন্য হজের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
সব টিকার তথ্য অবশ্যই অনুমোদিত স্বাস্থ্য কেন্দ্র থেকে ইস্যুকৃত আন্তর্জাতিক টিকাদান কার্ডে লিপিবদ্ধ রাখতে হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
