স্বর্ণের প্রতি ভরিতে কত টাকা যাকাত দেবেন?
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পিএম
বর্তমান সময়ে স্বর্ণের দাম যেহেতু নিয়মিত ওঠানামা করছে, তাই অনেকের মনে প্রশ্ন- যাকাত কি কেনার দামে দেবেন, নাকি বর্তমান বাজারদরে? আর দিলেও প্রতি ভরিতে কত টাকা দিব? চলুন জেনে নেওয়া যাক সব প্রশ্নের উত্তর।
ইসলামি গবেষকদের মতে, যাকাত হিসাব করতে হবে চন্দ্রবছর পূর্ণ হওয়ার দিনের বাজারমূল্য অনুযায়ী। অর্থাৎ, আপনার স্বর্ণ যেদিন এক বছর পূর্ণ করবে, সেদিনের দাম ধরেই যাকাত নির্ধারণ করতে হবে। আগের ক্রয়মূল্য এখানে প্রযোজ্য নয়।
রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগ সম্প্রতি এ বছরের নিসাব ঘোষণা করেছে। ২৬ ফেব্রুয়ারির বাজারদর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে যাকাত ৫ হাজার ৪১৭ টাকা, ২১ ক্যারেটে ৫ হাজার ১৭০ টাকা এবং ১৮ ক্যারেটে ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণের দাম পরিবর্তন হলে যাকাতের পরিমাণও কমবেশি হবে। তাই যাকাত দেওয়ার আগে অবশ্যই সেদিনের সর্বশেষ বাজারদর জেনে নিন।
এনএফ৭১/একে
বিষয়:
