ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ এএম
ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজ অন্যতম এবং পঞ্চস্তম্ভের দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ রয়েছে। যত ব্যস্ততাই থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১০ মাঘ ১৪৩২ বাংলা, ৪ শাবান ১৪৪৭ হিজরি। শাবান মাসে রমজানের আগমনী বার্তার মধ্যেই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো
ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি
-
জোহর: দুপুর ১২টা ১১ মিনিট
-
আসর: বিকাল ৪টা ০১ মিনিট
-
মাগরিব: সন্ধ্যা ৫টা ৩৮ মিনিট
-
এশা: সন্ধ্যা ৬টা ৫৬ মিনিট
-
ফজর (আগামীকাল রোববার): ভোর ৫টা ২৪ মিনিট
অন্যান্য বিভাগের জন্য সময় সমন্বয়
বিয়োগ করতে হবে
-
চট্টগ্রাম: ০৫ মিনিট
-
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে
-
খুলনা: ০৩ মিনিট
-
রাজশাহী: ০৭ মিনিট
-
রংপুর: ০৮ মিনিট
-
বরিশাল: ০১ মিনিট
নোট: স্থানভেদে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের পার্থক্যের কারণে নামাজের সময়সূচিতে সামান্য হেরফের হতে পারে।
বিষয়:
