৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ এএম
ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজ অন্যতম এবং পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব, সুন্নত ও নফল নামাজও রয়েছে। ব্যস্ততা যতই থাকুক না কেন, সময়মতো ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২২ পৌষ ১৪৩২ বাংলা, ১৬ রজব ১৪৪৭ হিজরি।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—
আজকের নামাজের সময়সূচি (ঢাকা)
-
জোহর: দুপুর ১২টা ০৭ মিনিট
-
আসর: বিকেল ৩টা ৪৮ মিনিট
-
মাগরিব: সন্ধ্যা ৫টা ২৯ মিনিট
-
এশা: সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট
-
ফজর (আগামীকাল বুধবার): ভোর ৫টা ২৩ মিনিট
অন্যান্য বিভাগের জন্য সময় যোগ-বিয়োগ
বিয়োগ করতে হবে—
-
চট্টগ্রাম: ৫ মিনিট
-
সিলেট: ৬ মিনিট
যোগ করতে হবে—
-
খুলনা: ৩ মিনিট
-
রাজশাহী: ৭ মিনিট
-
রংপুর: ৮ মিনিট
-
বরিশাল: ১ মিনিট
নামাজের সময় সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর নির্ভর করে প্রতিদিন পরিবর্তিত হতে পারে। তাই নিজ নিজ এলাকার জন্য স্থানীয় সময়সূচি দেখে নামাজ আদায় করার পরামর্শ দেওয়া হলো।
বিষয়:
