আজ জানা যাবে ঈদুল আজহা কবে?
শাকিল খান | প্রকাশিত: ৭ জুন ২০২৪, ১০:০৩ এএম
ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে আজ মাগরিবের নামাজের পর বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আজ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
যেসব নম্বরে টেলিফোন করে তথ্য জানানো যাবে– ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
বিষয়:
