সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ৪০৩ হজযাত্রী

শাকিল খান | প্রকাশিত: ৩১ মে ২০২৪, ১১:১৫ এএম

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সাড়ে ৫১ হাজার বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।

জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত সর্বমোট ৫১ হাজার ৪০৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার সাতশ ৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৭ হাজার ৬৫৬ জন।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১৩১টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৪টি, সৌদি এয়ারলাইন্সের ৪২টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি।

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।

 

 



বিষয়:



Top