ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০২:৪০ পিএম
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাই নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চার বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা। তারা একই পরিবারের চার সহোদর ভাই ছিলেন।
জানা গেছে, কর্মস্থলে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িতে গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
একসঙ্গে চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
