সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:৫৫ এএম
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।
বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হলেও যেসব বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদের আগামী ১৮ এপ্রিলের আগে দেশটি ছাড়তে হবে। ১৮ এপ্রিলের পূর্বে যে কোনো দিন বিমান টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গেলে সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে। এই সময়ের মধ্যে কোনো প্রকার ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই প্রবাসীরা দেশ ত্যাগ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, “সৌদিতে ভিজিট, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় থাকা সকল বাংলাদেশি ভাই ও বোনদের জন্য তথ্যটি জানানো হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা ১৮ এপ্রিলের পর আর সৌদি আরবে অবস্থান করতে পারবেন না। সৌদি কর্তৃপক্ষ এই সময়সীমার মধ্যে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে।”
এনএফ৭১/একে
বিষয়:
