কাতারে এক দশকে ১০১৮ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:০৯ এএম
কাতার বিশ্বকাপের প্রস্তুতিপর্বের কাজ করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে সাড়ে ৬ হাজার বিদেশি শ্রমিক। এর মধ্যে ১০১৮ জন বাংলাদেশি শ্রমিকও রয়েছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। শুধু বাংলাদেশের শ্রমিকই নন, এই বিশ্বকাপ আয়োজন সফল করে তোলার পেছনে কাজ করতে গিয়ে ভারতের ২ হাজার ৭১১ জন, নেপালের ১ হাজার ৬৪১ জন, পাকিস্তানের ৮২৪ জন এবং শ্রীলঙ্কার ৫৫৭ জন শ্রমিক মারা গেছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বড় বলেও জানিয়েছে গার্ডিয়ান।
সরকারি তথ্যসূত্রের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, প্রতি সপ্তাহে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ; বাংলাদেশ, ভারত, পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কার ১২ জন করে শ্রমিক প্রাণ হারিয়েছেন কাতার বিশ্বকাপের প্রস্তুতিপর্বের কাজ করতে গিয়ে।
২০১০ সালের ডিসেম্বরে কাতার বিশ্বকাপের প্রস্তুতিপর্বের কাজ শুরু হয়। ২০২২ সালে কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
