ইতালি যাওয়ার স্বপ্ন সাগরেই ভেসে গেছে মাদারীপুরের শতাধিক যুবকের
রাশেদ রাসেল | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৩৯ পিএম
দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটলেও অবৈধপথে ইতালী যাওয়ার প্রবণতা কমেনি। অবৈধ পথে ইতালি যাওয়ার সময় সাগরে ডুবে গত ১০ বছরে মাদারীপুরের শতাধিক যুবকের প্রাণহানি ঘটেছে।
নির্মম নির্যাতন সয়ে বাড়ি ফেরার সংখ্যাও কম নয়। গত ১০ বছরে মাদারীপুরে ৩২৯টি মানবপাচার মামলা হয়েছে। তবে মামলার একটিরও বিচার হয়নি বলে অভিযোগ রয়েছে।
বিষয়:
