রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবনে আগুন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বনানীর ৩ নম্বর সড়কের ‘আই’ ব্লকের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়টি ইউনিটের সহায়তায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
২৬১৭ বর্গফুটের ওই ফ্ল্যাটের মালিক আবু সয়মান নামের এক ব্যক্তি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ওই ফ্ল্যাটের বেডরুম ও রান্নাঘরের কিছু অংশ পুড়ে গেছে বলে জানান তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
এনএফ৭১/এমকে/২০২০
বিষয়:
