৩ কোটি টাকার ব্যাংকঋণ থাকলেও চড়ছে ২ কোটির গাড়িতে
সুজন হাসান | প্রকাশিত: ১৬ মে ২০২৪, ১১:৪৪ এএম
জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও মডেল ইফতেখার রাফসান দ্য ছোট ভাই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর লাখ লাখ ফলোয়ার। তাই ২৬ বছর বয়সী এই তরুণকে বলতে গেলে সবাই চেনেন-জানেন। এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে নিয়ে তেমন সমালোচনা না থাকলেও এবার ভিন্ন একটি বিষয়ে লাইমলাইটে। সামাজিক যোগাযোগমাধ্যমের আয়ে কেনা একটি গাড়ি কেন্দ্র করেই বিতর্ক ও সমালোচনার সূত্রপাত।
রাফসান মঙ্গলবার (১৪ মে) রাতে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করে, আমি গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমি নাকি ২ কোটি টাকার একটা গাড়ি কিনেছি, আর আমার বাবার নাকি ৩ কোটি টাকার লোন। এখানে কিছু ভুল তথ্য আছে। আমার এই গাড়ির দাম ২ কোটি টাকার আশপাশেও না। এটা একটু চেক করে দেখেন, এটা অনেকেই জানে। ভিডিওতে বাবা-মায়ের ঋণ নেওয়ার কথা স্বীকার করেন রাফসান।
এখন এ বিষয়টি আদালতে বিচারাধীন দাবি বলে তিনি জানান। সেখান থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঋণ পরিশোধ করব কীভাবে? কারণ, আদালত তো এখনো নির্ধারণ করে দেননি কত টাকা পরিশোধ করতে হবে।
রাফসান দ্য ছোট ভাই বলেন, আপনারা জানেন, ব্যাংক থেকে ঋণ নিতে হলে কিছু জিনিস বন্ধক রাখতে হয়। আমরা একটা জমি বন্ধক রেখেছি, সেটার দাম যদি ১০ টাকা হয়, আমরা ঋণ নিয়েছি এক টাকা। তারা এই ঋণের পরিবর্তে আমাদের ১০ টাকার জিনিসটা নিতে চায়। তাই আমরা আদালতে গিয়েছি।
আমি একজন সন্তান হয়ে কেন ঋণ পরিশোধ করছি না। আমি বলতে চাই, আমার ভাই ও আমি যথেষ্ট ভালো সন্তান। আমি ও আমার ভাই মিলে অবশ্যই ঋণ পরিশোধ করতে পারি। কিন্তু আদালত তো বলে নাই কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে আপনি বলে দেন কত টাকা পরিশোধ করব?
তিনি বলেন, যিনি মরাল পুলিশিং করছেন, তিনি ভুল তথ্য ছড়াচ্ছেন। আমি আমাদের আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। আমরা কি হাজার কোটি টাকা নিছি? দেশের বাইরে পালিয়ে গেছি? যখনই কত টাকা পরিশোধ করতে হবে জানব, তখন পরিশোধ করে দেব।
শুধু তা–ই নয়, বিষয়টি যে বা যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন রাফসান।
বিষয়: কোটি টাকার ব্যাংকঋণ চড়ছে কোটির গাড়িতে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান রাফসান দ্য ছোট ভাই সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফেসবুকে ভিডিও পোস্ট ফেসবুক ভিডিও পোস্ট ফেসবুকে পোস্ট
