যশোরে ৩০টি স্বর্ণের বারসহ আটক ৩
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১০:২৩ এএম
যশোর থেকে:
যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাস তল্লাশি করা হয়। জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে এগুলো ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা। আটককৃতরা হলো, রতন কুমার পোদ্দার, প্রদীপ সাহা ও পঙ্কজ দত্ত। যশোর কোতোয়ালী থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
