ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় স্বামীর ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৪:০৫ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় আদালত স্বামী ইফতেখার আবেদীনের (৩৬) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বুধবার (১৫ ডিসেম্বর) ইফতেখার আবেদীনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর বনানী থানায় দায়ের হওয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। সংশিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান ইলমা। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সহপাঠীরা। তবে ইলমার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি ইলমা আত্মহত্যা করেছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
