ইরানকে আটকে দিয়ে ২–২ ড্র নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৭:০৮ পিএম

সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২–২ সমতায় ফিরেছে ইরান। রোমাঞ্চকর এই লড়াইয়ে ইরানের হয়ে গোল করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।

ম্যাচের ৭ মিনিটে এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৩২ মিনিটে রামিন রেজাইয়ান গোল করে সমতা ফেরান ইরানের জন্য। তবে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আবারও নিউজিল্যান্ডকে এগিয়ে দেন জাস্ট।

পরে ৬৪ মিনিটে ডান প্রান্ত থেকে তৈরি হওয়া আক্রমণে মোহাম্মদ মোহেবি দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে ইরানকে ২–২ সমতায় ফেরান। ম্যাচের শেষ পর্যন্ত উভয় দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।





Top