‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করেও স্বস্তিতে ব্রাজিল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
ক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচে জিততে না পারলেও বড় ব্যবধানে হার এড়াতে পারায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন দলের খেলোয়াড়রা।
ম্যাচ শেষে ডিফেন্সিভ মিডফিল্ডার দানিলো বলেন, প্রথমার্ধে ব্রাজিলের পারফরম্যান্স ছিল অত্যন্ত দুর্বল। তার ভাষায়, দল এতটাই অগোছালো ছিল যে ভাগ্য সহায় না হলে আরও একাধিক গোল হজম করতে হতো।
তিনি বলেন,
“প্রথমার্ধে আমরা খুবই বাজে খেলেছি। টেকনিক, ট্যাকটিক্স—কোনো দিক থেকেই ভালো ছিলাম না। আমরা খুব চাপের মধ্যে ছিলাম, উদ্বিগ্নও ছিলাম। ভাগ্যিস আরও গোল হজম করিনি।”
তবে দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তনের পর ম্যাচে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। বল দখল ও আক্রমণে উন্নতি এনে সমতায় ফিরতে সক্ষম হয় তারা। এই পরিবর্তনই পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন দানিলো।
অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও দলের পারফরম্যান্স নিয়ে একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, প্রথমার্ধে দল চাপের মধ্যে ছিল, তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিল ভালোভাবে খেলায় ফিরে আসে।
তিনি আরও জানান, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে—এটি তারা আগেই জানতেন। তবে বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো না হলেও সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে।
ম্যাচের ২১ মিনিটে পিছিয়ে পড়ে ব্রাজিল। ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়র গোল করে সমতা ফেরান। এরপর আর কোনো দলই জয়সূচক গোল করতে পারেনি।
পরের ম্যাচে ২০ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।
বিষয়: ফুটবল বিশ্বকাপ ২০২৬
