বিশ্বকাপে ব্রাজিলের প্রথম পরীক্ষা মরক্কো, নেইমারবিহীন একাদশে কাদের দেখা যেতে পারে?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০১:২৩ এএম

সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ১৪ জুন ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবারও চমক দেখাতে প্রস্তুত। তবে কাগজে-কলমে ব্রাজিলকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা। যদিও ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিলের তারকা ফুটবলার Neymar।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে দেখা যেতে পারে Matheus Cunha কিংবা Igor Thiagoকে। তার সঙ্গে থাকবেন Vinícius Júnior, Raphinha ও Lucas Paquetá। মাঝমাঠে জুটি বাঁধতে পারেন Casemiro ও Bruno Guimarães।

অন্যদিকে চোটের ধাক্কা রয়েছে মরক্কো শিবিরেও। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার Nayef Aguerd ইনজুরির কারণে অনিশ্চিত। এছাড়া Noussair Mazraoui ও Abde Ezzalzouliও শারীরিক সমস্যায় ভুগছেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন; ডগলাস, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, দানিলো; কাসেমিরো, ব্রুনো গিমারেশ; ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, লুকাস পাকেতা; ইগোর থিয়াগো।

মরক্কোর সম্ভাব্য একাদশ:
বোনো; মাজরাউই, ইসা দিওপ, চাদি রিয়াদ, আশরাফ হাকিমি; নাবিল এল আয়নাউই, আমিন বুয়াদি; বিলাল এল খান্নুস, আজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ; ইলিয়াস সাইবার।

বিশ্বকাপের শুরুতেই দুই শক্তিশালী দলের এই লড়াই ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ উপভোগ্য একটি ম্যাচ।





Top