তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ জয় দিয়ে আসর শুরু করেছে স্বাগতিক মেক্সিকো। ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। এর ফলও পেয়ে যায় দ্রুত। নবম মিনিটে এরিক লিরার বাড়ানো বল থেকে জুলিয়ান কুইনোনেস গোল করে দলকে এগিয়ে দেন। বিশ্বকাপের এই আসরের প্রথম গোলটি করে ইতিহাসের অংশ হয়ে যান তিনি।

বিরতির পরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। ৪৯তম মিনিটে দক্ষিণ আফ্রিকার স্ফেফেলো সিতোলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় আফ্রিকার প্রতিনিধিরা। এরপর ম্যাচে টিকে থাকাই হয়ে ওঠে তাদের প্রধান লক্ষ্য।

৬৭তম মিনিটে রোবার্তো আলভারাদোর ক্রস থেকে দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন রাউল জিমেনেস। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের গোলের পর মেক্সিকোর জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেজার মন্তেস লাল কার্ড দেখলেও তাতে ম্যাচের ফলাফলে কোনো প্রভাব পড়েনি।

পরিসংখ্যানেও ছিল মেক্সিকোর স্পষ্ট আধিপত্য। বলের দখলে তারা ছিল ৬২ শতাংশ সময়, যেখানে দক্ষিণ আফ্রিকার দখল ছিল ৩৮ শতাংশ। গোলমুখে মেক্সিকো ১৬টি শট নিলেও দক্ষিণ আফ্রিকা নিতে পেরেছে মাত্র ৩টি। প্রতিপক্ষের বক্সে মেক্সিকোর বল স্পর্শ ছিল ২০ বার, আর দক্ষিণ আফ্রিকার মাত্র ২ বার। সম্ভাব্য গোলের হিসাবেও মেক্সিকো ছিল অনেক এগিয়ে।

প্রায় পূর্ণ গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থকের সামনে পাওয়া এই জয় মেক্সিকোকে গ্রুপের শুরুতেই শক্ত অবস্থানে নিয়ে গেছে। বিশ্বকাপের মঞ্চে ঘরের মাঠে এমন সূচনা স্বাগতিকদের জন্য নিঃসন্দেহে স্বপ্নের মতো।

উল্লেখ্য, ২০১০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল।

এনএফ৭১/একে





Top