হাম ও উপসর্গে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১১:০৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশজুড়ে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। টিকাদান কার্যক্রম চলমান থাকলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রোগটি। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে অসংখ্য শিশু, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

তাদের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৪ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে ১১১ শিশুর হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৯২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৭৪ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৩৭৭ শিশু।

এদিকে একই সময়ে সারাদেশে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে। আর সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৬১১ শিশু।

এনএফ৭১/একে



বিষয়:



Top