২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০২:৩৮ এএম
দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।
শুক্রবার (১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:
