আবারও নার্ভাস নাইন্টিতে ফিরলেন তামিম
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২১, ০৮:৩২ পিএম
প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৯৫ রানের আউট হয়েছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফিরলেন ৯২ রান করে।
শনিবার (০১ এপ্রিল) পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার করা ৭ উইকেটে ৪৯৩ রানের জবারে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা ভালো করে টাইগাররা। দ্রুত রান তুলতে থাকেন তামিম। লাঞ্চ বিরতির আগে দুটি উইকেট খোয়াতে হয় সফরকারীদের।
৬২ বলে ২৫ রান করে ফিরের ওপেনার সাইফ হাসান। প্রবীণ জয়াবিক্রমার বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে ক্যাচ দিয়ে ফেরার আগে চারটি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
রমেশ মেন্ডিসের বলে লাহিরু থিরিমানের হাতে ধরা পড়েন নাজমুল হাসান শান্ত। চারটি বল খেলে কোনও রান না তুলেই ফিরে যান শান্ত। ৯৯ রানে দ্বিতীয় উইকেটের পতনে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: নার্ভাস নাইন্টি তামিম
