রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা টাইগারদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ০৫:৫৪ পিএম

রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা টাইগারদের

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।

ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচের তৃতীয় দিনে ৭ উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছেন মুমিনুল।

৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা ‍শুরু করে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাট করে অর্ধশত তুলে নেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ৬৮ ও লিটন ৪৩ রানের ইনিংস খেলেন।

এনএফ৭১/আরএইচ/২০২১





Top