২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১০:৫৭ পিএম

সংগৃহীত

২০০৫ সালে কার্ডিফে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর আবারও অজিদের ওয়ানডেতে হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা। মঙ্গলবারের এই জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পুরো দেশ ও ক্রিকেটাররা।

ম্যাচে বড় অবদান রাখেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অবশ্যই, এটি একটি ঐতিহাসিক জয়। আমাদের সামনে সিরিজ জেতার ভালো সুযোগ আছে। আমরা যদি নিজেদের প্রক্রিয়ার মধ্যে থাকতে পারি, তাহলে অবশ্যই সম্ভব। শুরু থেকে সবাইকে এই বিশ্বাসটা রাখতে হবে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কখনোই সহজ নয়। “অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেললে চাপ থাকবেই। ওরা সবসময় নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে এবং সেটি থেকে বের হয় না। আমাদের প্রক্রিয়াটাও ভালো ছিল, শুধু ২০ রান কম করেছি,”—যোগ করেন মোসাদ্দেক।

দীর্ঘ সময় পর দলে ফিরে রান করার অনুভূতি জানিয়ে তিনি বলেন, টিম ম্যানেজমেন্টের প্রতি তিনি কৃতজ্ঞ। “উনারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, খেলার আগে যেভাবে স্বাধীনতা দিয়েছেন, সেটা গুরুত্বপূর্ণ ছিল। আমাকে শুধু বলা হয়েছে নিজের খেলা উপভোগ করতে। সবাই দোয়া করবেন যেন এটা চালিয়ে যেতে পারি।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top