ঢাকার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় আজ প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলবে।

সোমবার বিকেলে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধামরাই আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এর ফলে ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল সড়ক, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটাসহ সংশ্লিষ্ট সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনএফ৭১/একে



বিষয়:



Top