প্রস্তুতি ম্যাচে নর্থ আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ফ্রান্স, জয় পেল নেদারল্যান্ডসও
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৭:১১ পিএম
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও নেদারল্যান্ডস। মাইকেল ওলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে নর্থ আয়ারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে ফ্রান্স। অন্যদিকে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।
নর্থ আয়ারল্যান্ডের বিপক্ষে আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে ও দেজিরে দুয়ের মতো তারকাদের নিয়ে দল সাজান ফ্রান্সের প্রধান প্রশিক্ষক দিদিয়ের দেশম। তবে ম্যাচজুড়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মাইকেল ওলিসে।
ম্যাচের ৪৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। বিরতির পর ৪৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের ব্যবধান দ্বিগুণ করেন এই তারকা ফুটবলার।
পরে ৬৪তম মিনিটে নর্থ আয়ারল্যান্ডের হয়ে একটি গোল শোধ দেন প্যাট্রিক ক্যালি। তবে শেষ পর্যন্ত ম্যাচে ফেরার সুযোগ পায়নি তারা। ৭৫তম মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে এবং ফ্রান্সের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন।
বিশ্বকাপ মিশনের আগে এই জয় ফরাসিদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। আগামী ১৭ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স।
এনএফ৭১/একে
বিষয়:
