২০২৬ বিশ্বকাপে ৫ কোটি ডলার কোন দল পাচ্ছেন?
শাহরিয়ার রহমান | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৪:০৭ এএম
২০২২ বিশ্বকাপের তুলনায় এবারের প্রাইজমানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চার বছর আগে মোট পুরস্কার তহবিল ছিল ৪৪০ মিলিয়ন ডলার, যা ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫ মিলিয়ন ডলারে।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দল। পাশাপাশি থাকছে রেকর্ড পরিমাণ প্রাইজমানি।
ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে পারফরম্যান্সভিত্তিক মোট ৬৫৫ মিলিয়ন ডলার পুরস্কার বিতরণ করা হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার, রানার্স-আপ পাবে ৩৩ মিলিয়ন ডলার এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোকেও ৯ মিলিয়ন ডলার করে দেওয়া হবে। এছাড়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা প্রতিটি দল পাবে ১০ মিলিয়ন ডলারের যোগ্যতা বোনাস এবং ২.৫ মিলিয়ন ডলারের অংশগ্রহণ ফি।
এর ফলে শুধু বিশ্বকাপে অংশগ্রহণ করেই একটি দল সর্বনিম্ন ১২.৫ মিলিয়ন ডলার আয় করতে পারবে।
বিশ্বকাপের সম্প্রসারিত নতুন ফরম্যাট ও বাড়তি আর্থিক প্রণোদনা ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয়:
