১৫ বছর বয়সেই জাতীয় দলে ডাক পেলেন বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০১:৩০ এএম

ছবি: সংগৃহীত

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতের জাতীয় দলে সুযোগ পেয়েছেন ১৫ বছর বয়সী উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুইটি টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন তিনি।

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের দল প্রকাশ করে। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশী।

দল ঘোষণায় আরও একটি বড় চমক দেখা গেছে। ভারতকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদবকে এই দুই সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

ইংল্যান্ড কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারলেই ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের কীর্তি গড়বেন বৈভব সূর্যবংশী। বর্তমানে এই রেকর্ডের মালিক ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

ভারতের টি-টোয়েন্টি দল

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণুই, অভিষেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সাঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হার্শিত রানা, ইশান কিষান, ওয়াশিংটন সুন্দর, আর্শদিপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।

এনএফ৭১/একে



বিষয়:



Top