প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে ইরাকের সাথে ড্র করলো স্পেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৬, ১০:৪২ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। নিজেদের মাঠে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের বিপক্ষে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে তাদের।

বৃহস্পতিবার স্পেনের লা করুনায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের হয়ে প্রথম গোল করেন ফরোয়ার্ড ফেরান তরেস। পরে দ্বিতীয়ার্ধে ইরাকের হয়ে সমতাসূচক গোল করেন রক্ষণভাগের খেলোয়াড় মের্কাস দস্কি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। অষ্টম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেলেও ইরাকের গোলরক্ষক আহমেদ বাসিল দুর্দান্ত দক্ষতায় তা প্রতিহত করেন। তবে ১৬তম মিনিটে আর রক্ষা হয়নি। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে বাম পায়ের জোরালো শটে স্পেনকে এগিয়ে দেন ফেরান তরেস।

শুরুর দিকে বলের নিয়ন্ত্রণে পিছিয়ে থাকলেও প্রথম পাল্টা আক্রমণ থেকেই সাফল্য পায় ইরাক। ম্যাচের ২৭তম মিনিটে স্পেনের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরান মের্কাস দস্কি।

এরপর ম্যাচের বাকি সময়ে একাধিক সুযোগ তৈরি করেও আর জালের দেখা পায়নি স্পেন। ফলে শেষ পর্যন্ত সমতায় থেকেই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

বিশ্বকাপের মূল পর্বে অংশ নেওয়ার আগে আগামী মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে স্পেন। এরপর ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

এনএফ৭১/একে



বিষয়:



Top