চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৭:০৫ পিএম
চলতি জুন মাসে সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছে বেশ কয়েকটি চমকও।
সিরিজের আগে ৪ জুন থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ জুন। পরবর্তী দুটি ওয়ানডে মাঠে গড়াবে ১১ ও ১৪ জুন।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন।
বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজে ভালো ফলের আশায় প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ দল। ক্রিকেটপ্রেমীদের নজর এখন মিরপুর ও চট্টগ্রামের আসন্ন লড়াইয়ে।
বিষয়:
