একা সূর্যবংশীই জিতলেন পাঁচটি পুরস্কার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে হারিয়ে আবারও শিরোপা জিতে নেয় বিরাট কোহলির দল।

তবে শিরোপা লড়াইয়ের বাইরে থেকেও পুরো আসর জুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন মাত্র ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে তিনি গড়েছেন একাধিক রেকর্ড ও জিতেছেন পাঁচটি বড় পুরস্কার।

১৬ ইনিংসে ৪৮.৫০ গড়ে এবং ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে তিনি জিতেছেন অরেঞ্জ ক্যাপ। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও স্বীকৃতি পান তিনি।

এছাড়া ৭২টি ছক্কা মেরে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন এই তরুণ ব্যাটার।

বৈভব সূর্যবংশী জিতেছেন, অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান), সর্বোচ্চ ছক্কার পুরস্কার,  মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP),  ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন, স্ট্রাইক রেট ভিত্তিক বিশেষ পুরস্কার (বিলাসবহুল গাড়ি)।

আইপিএলের ১৯ বছরের ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার, যিনি একই মৌসুমে এমভিপি এবং ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন—দুটি পুরস্কার একসঙ্গে জিতলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিছুটা নার্ভাস হলেও বৈভব বলেন,
“ভালো লাগছে, তবে সাক্ষাৎকার দিতে একটু চাপও লাগছে। আমি সবসময় নিজের খেলায় বিশ্বাস রাখি। সুযোগ পেলে পুরো আত্মবিশ্বাস নিয়ে শট খেলি।”



বিষয়:



Top