রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভ, কঠোর শাস্তির দাবি ইমরুল কায়েসের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:২৫ পিএম

সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার–এর নৃশংস হত্যাকাণ্ডে পুরো দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কঠোর অবস্থান জানান।

পোস্টে তিনি লিখেছেন, রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংবিধান সংশোধন করে কঠোর শাস্তির বিধান করা প্রয়োজন। তার ভাষায়, অপরাধীদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

ইমরুল কায়েস আরও বলেন, এ ধরনের অপরাধে জড়িতদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলে সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি হবে এবং অপরাধ কমবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের খোঁজাখুঁজির এক পর্যায়ে অভিযুক্তের কক্ষের সামনে তার জুতা পাওয়া যায়। পরে ঘটনাটি সামনে আসে এবং পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top