পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:৩২ পিএম
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় বাংলাদেশ। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় বাংলাদেশ পঞ্চম স্থানে উঠে এসেছে, যেখানে ভারত ষষ্ঠ স্থানে নেমে গেছে।
প্রধানমন্ত্রী বলেন, এই সাফল্য দেশের ক্রিকেটে নতুন অনুপ্রেরণা যোগ করবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে।
তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:
