আইসিসির সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:২২ পিএম

সংগৃহীত

আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এই পুরস্কারের দৌড়ে নাহিদ রানা পেছনে ফেলেছেন ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই ডানহাতি পেসার। সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন নাহিদ রানা। তার এই অর্জনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের ক্রিকেট অঙ্গনে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top