মিরপুরে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ পাকিস্তানের সামনে, বাংলাদেশের চোখ জয়ে পাকিস্তানের সামনে
মিরপুরে ২৬৮ রান তাড়া, পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১২:২৫ এএম
পাকিস্তানের সামনে কঠিন এক লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। জিততে হলে তাদের করতে হবে ২৬৭ রান। তবে শুধু রান তুললেই হবে না, জয়ের জন্য গড়তে হবে নতুন এক রেকর্ডও।
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। এখন পর্যন্ত এই মাঠে ৩০টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মাত্র ১০ বার শেষ ইনিংসে ব্যাট করা দল জয় পেয়েছে।
এই মাঠে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ২০৯ রানের। ২০১০ সালে ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে সেই লক্ষ্য ছুঁয়ে জয় পেয়েছিল। এছাড়া ২০০৮ সালে মোহাম্মদ রফিকের বিদায়ী টেস্টে দক্ষিণ আফ্রিকা ২০৫ রান তাড়া করে জিতেছিল।
সেই হিসেবে পাকিস্তানের সামনে এবার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ২৬৮ রান তাড়া করে জিততে পারলে তারা গড়ে ফেলবে মিরপুরে সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড।
অন্যদিকে বাংলাদেশ চাইবে নিজেদের বোলিং শক্তি দিয়ে সেই স্বপ্ন ভেঙে দিতে। এখন দেখার বিষয়, শেষ দিনে ইতিহাস গড়ে পাকিস্তান জয় পায়, নাকি নিজেদের মাঠে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ।
এসআর/এনএফ৭১
বিষয়:
