বৃষ্টির আগে দাপট বাংলাদেশের, পরে বন্ধ চতুর্থ দিনের খেলা

বৃষ্টিতে থমকে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

| প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:০০ এএম

সংগৃহীত

লাঞ্চ বিরতির পর মাঠে ফেরার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কালো মেঘে ঢেকে গেছে মিরপুরের আকাশ।

লাঞ্চের ৪০ মিনিট বিরতি শেষে খেলা শুরুর প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ বৃষ্টি নামলে দ্রুত পিচ ঢেকে দেওয়া হয় কাভারে। ঘন মেঘে স্টেডিয়ামজুড়ে তৈরি হয় প্রায় অন্ধকার পরিবেশ।

এর আগে দিনের প্রথম সেশনে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। দুই ওপেনারের উইকেট হারালেও মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দৃঢ় ব্যাটিংয়ে লাঞ্চ পর্যন্ত ২ উইকেটে ৯৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ সব মিলিয়ে এখন পাকিস্তানের চেয়ে ১২০ রানে এগিয়ে রয়েছে।

লাঞ্চ পর্যন্ত মমিনুল হক ৩৭ ও নাজমুল হোসেন শান্ত ৩৪ রানে অপরাজিত আছেন। এখন বৃষ্টি থামলেই আবার মাঠে গড়াবে চতুর্থ দিনের খেলা।



বিষয়:



Top