বিনামূল্যে বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ দেখার সুযোগ শিক্ষার্থীদের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১০:৫২ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। আগামী ৮ মে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, শিক্ষার্থী এবং ক্রিকেট প্রশিক্ষণার্থীদের জন্য এই সিরিজ উপভোগের বিশেষ সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট গ্যালারি থেকে তারা বিনামূল্যে ম্যাচ দেখতে পারবে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজ নিজ বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিহিত এবং বৈধ পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। পাশাপাশি ১৫ বছরের কম বয়সী বিভিন্ন ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরাও এই সুযোগ পাবে। তাদের অবশ্যই নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিধান করতে হবে।

মিরপুর ও সিলেট—উভয় ভেন্যুতেই এই সুবিধা কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।



বিষয়:



Top