বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো এনএসসি, নতুন কমিটির সভাপতি তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ এএম
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। আপাতত বোর্ডের কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিসিবির নির্বাচনে অনিয়ম ও কারচুপি ধরা পড়ায় বোর্ড ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-কে জানানো হয়েছে।
আমিনুল এহসান বলেন, “বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য দুর্বলতা ও অনিয়ম ছিল। সেই কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইসিসির নিকট ই-মেইল পাঠিয়ে এই কমিটি ভাঙার সিদ্ধান্ত জানিয়েছে।”
নতুন আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে নির্বাচিত কমিটি গঠন করবে এবং নির্বাচিত কমিটির সমান ক্ষমতায় ক্রিকেট পরিচালনা করবে।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এনএফ৭১/একে
বিষয়:
