মাদ্রিদ ছেড়ে ফ্রান্সে ফিরছেন এমবাপ্পে

মাদ্রিদ ছেড়ে ফ্রান্সে ফিরছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম

সংগৃহীত

চলতি মৌসুমে Kylian Mbappe রিয়াল মাদ্রিদের জার্সিতে একের পর এক গোলে উড়ন্ত সূচনা করেছিলেন। তবে হাঁটুর চোটে বাধাগ্রস্ত হয়েছেন ফরাসি ফরোয়ার্ড। ক্লাবের মেডিক্যাল টিম চোটের সঠিক তদারকি করতে না পারায় নিজ দেশ ফ্রান্সে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে যাচ্ছেন এমবাপ্পে।

ডিসেম্বর থেকে শুরু হওয়া বাঁ হাঁটুর চোট এখনও পীড়া দিচ্ছে তাকে। এর কারণে Real Madrid CF চ্যাম্পিয়নস লিগের প্লে অফে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পেকে খেলাতে পারেনি। এমবাপ্পে মনে করছেন, বিদেশি বিশেষজ্ঞদের সাহায্যে তার চিকিৎসা ও সুস্থতার প্রক্রিয়া দ্রুততর হবে।

এমবাপ্পের চোটের প্রকৃতি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। গত ৭ ডিসেম্বর সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে ইন্টার্নাল ল্যাটারাল লিগামেন্টে সমস্যা অনুভব করেছিলেন, তবে বর্তমানে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে। চোটের সঠিক অবস্থান নির্ধারণ করা হলে লক্ষ্যভিত্তিক চিকিৎসা করা সম্ভব হতো।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে -এর বিপক্ষে ম্যাচে এমবাপ্পের খেলতে পারা অনিশ্চিত। প্রথম লেগ হবে ১১ মার্চ, দ্বিতীয় লেগ ১৮ মার্চ। রিয়াল মাদ্রিদ আশা করছে, দ্বিতীয় লেগের আগেই তিনি ফিট হয়ে মাঠে ফিরবেন। তবে যদি অস্ত্রপচার করা হয়, ফিরতে সময় আরও দীর্ঘ হবে।

২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩৬ ম্যাচে ৩৯ গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। এর মধ্যে লা লিগায় ২৩ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। চ্যাম্পিয়নস লিগে ৮ ম্যাচে করেছেন ১৩ গোল।

 


বিষয়: mbappe



Top