চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা করেছেন, তাঁর নির্বাচনি এলাকা ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার কেউ যদি চাঁদাবাজি বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর পরিচয় যাই হোক না কেন, ছাড় দেওয়া হবে না।
এছাড়া, জনগণের সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। পল্লবী ও রূপনগরের বাসিন্দারা এখন ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে চাঁদাবাজি বা অন্য অনিয়মের বিষয় জানাতে পারবেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমার নির্বাচনি এলাকা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখাই প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাশত করা হবে না। হটলাইনের মাধ্যমে আমি সরাসরি জনগণের সমস্যা তদারকি করতে চাই।”
স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, সরাসরি অভিযোগ জানানোর সুযোগ থাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।
বিষয়:
