মুসলিম সতীর্থদের জন্য ইফতার বিরতির নাটক রচনা করেছেন গোলরক্ষক
মুসলিম সতীর্থদের জন্য ইফতার বিরতির নাটক রচনা করেছেন গোলরক্ষক
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম
ফরাসি লিগ ওয়ানের এক ম্যাচে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, যখন Anthony Lopes নামের খ্রিষ্টান গোলরক্ষক সতীর্থ মুসলিম খেলোয়াড়দের রমজান ইফতার করার সুযোগ করে দিতে মাঠে ইনজুরি নাটক করেছেন।
গেলো রোববার (২২ ফেব্রুয়ারি) Ligue 1-র ম্যাচে তার দল FC Nantes লে হাভরে এসির বিপক্ষে যখন খেলছিল, তখন ম্যাচের ৭৪ মিনিটে হঠাৎ লোপেজ ‘হামস্ট্রিং চোটে’ বসে পড়েন। এই সময় খেলা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে এবং সেই বিরতির সুযোগে তার মুসলিম সতীর্থরা টাচলাইনের কাছে এসে ইফতার করেন—খেজুর ও পানি নিয়ে রোজা ভাঙেন।
ফরাসি লিগে ইফতার বিরতির মতো নিয়ম না থাকায় এমন উদ্যোগ নেন লোপেজ। ম্যাচ শেষে তিনি স্বাভাবিকভাবে খেলায় ফিরে যান এবং দলের জয় উদযাপন করেন। তাঁর এই উদার আচরণ ফুটবল বিশ্বের নজর কাড়ছে এবং প্রশংসা পাচ্ছে।
বিষয়:
