না ফেরার দেশে বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান, বক্সিং ইতিহাসে চিরস্মরণীয়

| প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১০:১৬ এএম

ছবি: সংগৃহীত

প্রয়াত কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান । শুক্রবার (২১ মার্চ) না ফেরার দেশে চলে যান বক্সিং কিংবদন্তি। মৃত্যুর সময় ফোরম্যানের বয়স হয়েছিল ৭৬ বছর।

বিগ জর্জ নামে পরিচিতি পান ফোরম্যান। ১৯৬০ এর দশক থেকে বক্সিং জগতে সমান বিচরণ। অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন। একাধিক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্ট তার ঝুলিতে রয়েছে।

১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ লড়াইয়ে প্রথম বিশ্ব টাইটেল হারান। লড়াইটি ছিল মোহাম্মদ আলীর বিপক্ষে। পেশাদার বক্সিং ক্যারিয়ারে ৬৮টি নকআউট জয় রয়েছে ফোরম্যানের। ক্যারিয়ারে পাঁচটি লড়াইয়ে পরাজিত হয়েছেন তিনি।

১৯৭৩ সালে প্রথমবারের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ফোরম্যান। এরপর ১৯৯৪ সালে, ৪৫ বছর বয়সে, তিনি আবারও এই শিরোপা জয় করেন। ১৯৯৭ সালে তিনি বক্সিং থেকে অবসর নেন।





Top