বড় লিডের লক্ষ্যে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:১৫ পিএম
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ ৩৩ রানের মাথায় হারিয়ে বসে তৃতীয় উইকেট। তিন উইকেটে ৪৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে চতুর্থদিনের ব্যাটিংয়ে নেমেছে অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৩ রান। বাংলাদেশের লিড ২২৪ রানের।
উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৩০ রান তুলেছিল বাংলাদেশ। পরে বাংলাদেশের স্পিন বিষে নীল হয়ে ২৫৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।
এনএফ৭১/আরএইচ/২০২১
