প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম
শাকিল আহমেদ | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ১১:২৪ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন।
তামিম ইকবাল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’
প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কি কারণে দেখা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিষয়:
