ওয়ানডেতে আইসিসির সেরা পাঁচে তামিম ও লিটন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১, ০৯:৪৮ পিএম
ওয়ানডেতে ২০২০ সালের শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই টাইগার তামিম ইকবাল ও লিটন দাস।
সেরা পাঁচের তালিকায় প্রথম রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দ্বিতীয় আর তৃতীয় অবস্থানে রয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। চতুর্থ অবস্থানে রয়েছেন ওমানের আকিব ইলিয়াস। পঞ্চম স্থানটি দখল করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।
প্রসঙ্গত, মহামারি করোনার কারণে ২০২০ সালের মার্চের পর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশ দলের।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: আইসিসি শীর্ষ পাঁচ তামিম ইকবাল লিটন দাস
