নিজের সন্তানের গোলেই ক্যামেরুনের হার

নিশি রহমান | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০৫:১৮ এএম

ব্রিল এমবোলো

আজ ক্যামেরুনের বিপক্ষে সুইজারল্যান্ডের খেলায় ক্যামেরুনকে ১–০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।

 সুইজারল্যান্ড–ক্যামেরুন ম্যাচটি ব্রিল এমবোলোর জন্যই একটু আলাদা ছিল। সুইজারল্যান্ডের অন্যতম সেরা ফরোয়ার্ড এমবোলোকে যে খেলতে হয়েছে তাঁর জন্মভূমির বিপক্ষে। শুধু যে খেলতেই হয়েছে, তা নয়। জয়ের নায়কও এমবোলোই। তাঁর একমাত্র গোলেই আজ সুইজারল্যান্ড জয় পেল।তবে ক্যামেরুনিয়ানদের তিনি সম্মান জানালেন গোলটির পর উদ্‌যাপন না করে।





Top