মার্চে পানামা ও সুরিনামের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
|
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ০২:১৬ এএম
ঘরের মাঠে প্রথমবার ম্যাচ খেলতে নামবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে তারা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পানামা ও সুরিনামের মুখোমুখি হবে। মার্চের শেষ সপ্তাহে ২৩ মার্চ রিভার প্লেটের ঘরের মাঠ মনুমেন্টালে প্রথম ম্যাচে পানামাকে মোকাবিলা করবে আর্জেন্টিনা।

তবে পরের ম্যাচটির তারিখ এখনও ঠিক হয়নি। সুরিনামের সঙ্গে ২৬ থেকে ২৮ মার্চ খেলতে পারে আর্জেন্টিনা।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
এদিকে দুই ম্যাচকে ঘিরে এখনই উন্মাদনা শুরু হয়েছে আর্জেন্টিনার দলে। কারণটা হলো আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও ডি মারিয়ার থাকা না থাকা নিয়ে। যদিও এখনও দল ঘোষণা করেননি কোচ লিওনেল স্কালোনি। তবে তারা এই ম্যাচ দিয়ে ইতি টানবেন নাকি আরও কিছুদিন খেলবেন- এ নিয়ে কথা হচ্ছে বেশ।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার কোচ নিজেই বলে দিয়েছেন, 'যত দিন খুশি তারা খেলবে।'
বিষয়: আর্জেন্টিনা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচ পানামা সুরিনাম newsflash71 News Latest News Update News
