বর্ষসেরা খেলোয়ারের তালিকায় মেসি, এমবাপ্পে ও বেনজেমা : ফিফা
স্পোর্টস ডেস্ক
|
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৪৭ এএম
এ বছর ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মনোনীত হয়েছে বিশ্বকাপজয়ী লিওনেল মেসি ও দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। নারী বিভাগে মনোনীত হয়েছেন দুইবারের ব্যালন ডি’অর বিজয়ী স্প্যানিশ অ্যালেক্সিয়া পুতেয়াস, ইংল্যান্ডের ফরোয়ার্ড বেথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা অ্যালেক্স মরগান।
পিএসজি সতীর্থ মেসি ও এমবাপ্পে গত বছর বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ২০২০ ও ২০২১ সালের ফিফা পুরস্কার বিজয়ী রবার্ট লেওয়ান্ডোভস্কির উত্তরসূরি হিসেবে এই দুজনের সঙ্গে আরো আছেন রিয়াল মাদ্রিদ তারকা ফরোয়ার্ড বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করা বেনজেমা গত বছর ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু ইনজুরির কারনে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে খেলতে পারেননি।
আরও পড়ুন: চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ
গত বছর নারীদের ক্যাটাগরিতে স্প্যানিশ মিডফিল্ডার পুতেয়াস বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন। জুলাই থেকে খেলতে না পারলেও তিনি এই বিভাগে সেরাদের তিনজনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বাম হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরির কারণে তিনি দীর্ঘদিন যাবত মাঠের বাইরে রয়েছেন।
সেরা কোচ ও সেরা পুরুষ ও নারী খেলোয়াড় ছাড়াও সেরা গোলরক্ষক ও সেরা গোলের জন্য পুসকাস এ্যাওয়ার্ড ট্রফি দেওয়া হবে।
বিষয়: ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পে বেনজেমা newsflash71 newsflash Latest News Update News News
