ফুটবল ইতিহাসের প্রথম নারী হিসেবে পুরুষদের ক্লাবে খেলবেন নাগাসাতো
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৬ পিএম
স্পোর্টস ডেস্ক:
প্রথম নারী ফুটবলার হিসেবে ইতিহাস গড়তে চলেছেন জাপানী নাগরিক ইউকি নাগাসাতো।
শিকাগো রেড স্টার্সের ৩৩ বছর বছর বয়সী এই ফরোয়ার্ড খেলবেন পুরুষদের ক্লাবে।
জাপানের হয়ে নারী বিশ্বকাপজয়ী নাগাসাতো ধারে জাপানের কাগাগাওয়া প্রেফ্যাক্চার লিগের ক্লাব হায়াবুসার ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন । বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুই পক্ষই খবরটি নিশ্চিত করেছে জানিয়েছে টোকিও ভিত্তিক গণমাধ্যম কিয়োডা নিউজ।
২০১৭ সালে রেড স্টার্সে যোগ দেন নাগাসাতো। এর আগে তিনি জাপান জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলে ২০১১ সালে ফিফা নারী বিশ্বকাপ এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সিলভার মেডেলজয়ী দলে ছিলেন। নাগাসাতো নারী পেশাদার ফুটবলে এর আগে চেলসি, ভলসবুর্গ ও ফ্রাঙ্কফুর্টের হয়েও খেলেছেন।
ইতিহাসের অংশ হতে যাওয়া নাগাসাতো হায়াবুসার ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর জানান, পারফর্ম্যান্স এবং বয়স যতোই বাড়ছে ততোই উন্নতি হচ্ছে তার। তিনি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছেন।
এনএফ৭১/এককে/২০২০
বিষয়:
